শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৯:৪১ পিএম, ২০২১-০৮-২১
টেকনাফের জাদিমোড়া ২৭ ক্যাম্প এলাকা থেকে ১৯'শ ৫০ পিস ইয়াবাসহ মো.ফয়সাল (২০) নামে এক যুবককে আটক করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।
(২০ আগস্ট) শুক্রবার রাতে একই রোহিঙ্গা ৭নং বি-ব্লকের ক্যাম্পের জুম্মা মসজিদ সংলগ্ন একটি দোকানের সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। ফয়সাল হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউনুসের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমোড়া ২৭ নম্বর ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যের একটিদল ক্যাম্পের বি/৪ ব্লকের জুম্মা মসজিদ সংলগ্ন একটি দোকানের সামনে রাস্তায় অভিযান চালিয়ে ১৯৫০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited